ইবি গ্রীন ভয়েস'র সভাপতি রানা, সম্পাদক নাসিম

ইবি গ্রীন ভয়েস'র সভাপতি রানা, সম্পাদক নাসিম
ছবির ক্যাপশান, ইবি গ্রীন ভয়েস'র সভাপতি রানা, সম্পাদক নাসিম

বাংলাদেশের পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস'র ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মিলন রানা ও সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম আহমেদ মনোনীত হয়েছে।

শুক্রবার (১৫মে) গ্রীন ভয়েস'র প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পায়েছেন মায়মুনা সুলতানা মীম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি শোয়াইব বিন আছাদ, আব্দুল্লাহ আল কাফী ও মো: শহিদুল ইসলাম। যুগ্ম সম্পাদক ইনসানুল ইমাম, ফখরুল ইসলাম ও মো: মমিনুল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হালীম, মহিমা খাতুন ও শাহরিয়ার ঋদ্ধ।

 

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে আছেন ইসমাইল আহমদ তালহা, সহ-কোষাধ্যক্ষ মো: রাইসুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: সাব্বির হোসেন সারোয়ার, সহ-দপ্তর সম্পাদক সুবংকর রায়, প্রচার সম্পাদক মো: সাহাবউদ্দীন সিহাব, সহ-প্রচার সম্পাদক মো: ছাব্বির, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান রাজ ও মো: হুমায়ুন কবির সরকার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আফরোজা মিম, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক বনি খাতুন মেরী ও আফরিন ফাহমিদা, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক অনন্যা বিশ্বাস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ রিয়াদ, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক শিহাব আলী ও শাহারা রহমান স্নেহা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: মাহিন, সহ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অদিতি সরকার, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মো: রিপন ইসলাম, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মেহেদি হাসান ও মো: হুমায়ুন কবির, পাঠাগার বিষয়ক সম্পাদক রুকনুজ্জামান হুমাইদী, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো: রাশিদুল ইসলাম, সহ-ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো: আব্দুল্লাহ।

 

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন-হেলেনা হাশি, মোছা: ফারজানা হোসেন, সৌরভ ভদ্র, রুহুল আমীন, তৌহিদুল ইসলাম, জলি আক্তার, মো: আরজু, তৌফিক তাজ এবং মো: সাজিদ হোসাইন।

 

দায়িত্ব পেয়ে নতুন সাধারণ সম্পাদক নাসিম আহমেদ বলেন,  সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত আমি গভীরভাবে আনন্দিত ও কৃতজ্ঞ। পরিবেশ সংরক্ষণ ও সবুজ পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকতে পেরে আমি গর্বিত। এই দায়িত্ব আমার জন্য শুধু একটি পদ নয়, বরং পরিবেশ ও সমাজের প্রতি আরও বেশি দায়িত্বশীল হওয়ার একটি অঙ্গীকার। আমি বিশ্বাস করি, নবগঠিত কমিটির সকলকে সঙ্গে নিয়ে আমরা বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরও কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হবো।

 

তিনি আরও বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আস্থা রেখে মনোনীত করায় সংগঠনের সকল শুভাকাঙ্ক্ষী ও দায়িত্বশীলদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি, যেন ভবিষ্যতে পরিবেশবান্ধব সমাজ গঠনে আরও ইতিবাচক ভূমিকা রাখতে পারি।

 

নবনিযুক্ত সভাপতি মো. মিলন রানা বলেন, গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সভাপতি হিসেবে আমি কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।


সকলকে সঙ্গে নিয়ে আমরা প্রাকৃতিক, সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো-যা গ্রীন ভয়েসের মূল লক্ষ্য। সংগঠনের আদর্শকে ধারণ করে একটি সুন্দর, মানবিক সমাজ গঠন ও পরিবেশকে ঠিক রাখতে আমরা একসাথে কাজ করে যাবো। এ লক্ষ্য বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

 

প্রসঙ্গত, গ্রীন ভয়েস বাংলাদেশের একটি পরিবেশবাদী যুব সংগঠন, যা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি এবং মানবিক কার্যক্রম পরিচালনা করে। তরুণদের সম্পৃক্ত করে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। পরিবেশ ও সমাজের প্রতি ইতিবাচক দায়িত্ববোধ তৈরিতে গ্রীন ভয়েস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


সম্পর্কিত নিউজ