দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি
  • Author, আন্তর্জাতিক ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Maksuda Siddique Maya

বাংলাদেশে এক হিন্দু যুবক হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল এর নেতৃত্বে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন–এর সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে এক হিন্দু যুবক হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল এর নেতৃত্বে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন–এর সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 

বিক্ষোভে অংশ নেওয়া সংগঠনগুলোর কর্মীরা বাংলাদেশের ময়মনসিংহে নিহত দীপু চন্দ্র দাসের হত্যার বিচার দাবি করেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে কিছু বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েকজনকে আটক করে এবং বাংলাদেশ হাইকমিশনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়।

বিক্ষোভকারীরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করেন। বিক্ষোভ চলাকালে ‘বিচার চাই’ ও ‘হিন্দু হত্যা বন্ধ চাই’ এ ধরনের স্লোগান শোনা যায়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি–এর তথ্যমতে, নিহত দীপু চন্দ্র দাস (২৫) গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের বালুকা এলাকায় একদল লোকের হামলায় প্রাণ হারান। এ ঘটনায় বাংলাদেশ পুলিশ এখন পর্যন্ত অন্তত ১২ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে, ভারতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ ও হামলার চেষ্টার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব।

অন্যদিকে, ভারত সরকার জানিয়েছে, দিল্লির বিক্ষোভটি স্বল্প সময়ের জন্য ছিল এবং এতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা ব্যাহত হয়নি। তবে সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

সূত্র- এনডিটিভি

সম্পর্কিত নিউজ