আইয়ুব বাচ্চু, ওয়ারফেজ সহ যারা পেলেন একুশে পদক পুরষ্কার

আইয়ুব বাচ্চু, ওয়ারফেজ সহ যারা পেলেন একুশে পদক পুরষ্কার
  • Author, জাগরণ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Mohammad Sumon

২০২৬ সালের জন্য রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ বছর একুশে পদকের জন‍্য নয়জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি সংগীত দলের নাম ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে এই প্রথম কোনো রক ব‍্যান্ড কোনো জাতীয় পুরস্কারের জন‍্য বিবেচিত হলো। উল্লেখ্য একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক।

এ বছর পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্যে ফরিদা আক্তার ববিতা, চিত্রকলায় অধ্যাপক মো. আব্দুস সাত্তার, বাংলাদেশের স্থাপত্যচর্চাকে ভিন্নমাত্রায় নিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরুপ স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে কিংবদন্তি ভুমিকা রাখায় আইয়ুব বাচ্চু, নাচের ধারণায় বৈপ্লবিক পরিবর্তন আনায় অর্থি আহমেদ, পালাগানের জন‍্য ইসলাম উদ্দিন পালাকার, যায় যায় দিন ম‍্যাগাজিনের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করার জন‍্য সাংবাদিকতায় শফিক রেহমান, গণিত অলিম্পিয়াড এবং তরুণদের মধ‍্যে গণিত চর্চা প্রসারের জন‍্য শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার, বাংলাদেশের ভাস্কর্য শিল্পে অনন্য অবদানের জন‍্য তেজস হালদার যস এবং হার্ড রক মিউজিকে যুগান্তকারী অবদানের জন‍্য ওয়ারফেইজ।

প্রেস সচিব শফিকুল আলম জানান, নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার এই বিশিষ্ট ব্যক্তিদের একুশে পদকের জন্য মনোনীত করেছে। 


 


সম্পর্কিত নিউজ