এনআইডি নম্বর দিয়ে যেভাবে বের করবেন আপনার ভোট কেন্দ্রের নাম ও নম্বর

এনআইডি নম্বর দিয়ে যেভাবে বের করবেন আপনার ভোট কেন্দ্রের নাম ও নম্বর
  • Author, জাগরণ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Mohammad Sumon

সপ্তাহ ঘুরলেই দেশে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশব্যাপী চলছে ভোটের আমেজ।দেশের ১০ কোটি ভোটার গতো ৩ টি জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারলেও এবার সবার ভোটদানের সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।ভোটারদের জন্য ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান জানতে পারবেন।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো:রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। এই বিষয়ে তিনি আরো জানান, Smart Election Management BD অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল এ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এই এ্যাপসের মাধ্যমে ভোট কেন্দ্রের অবস্থান, ছবি, দূরত্ব, জিও লোকেশন, ম্যাপ, ভোটার নাম্বার, ভোটার সিরিয়াল, প্রার্থী সংখ্যা, প্রার্থীদের যাবতূয় তথ্য দেখা যাবে। অ্যাপটি একবার ইন্সটল করার পর জন্মতারিখ এবং ভোটার আইডি কার্ডের নম্বর দিলে যাবতীয় তথ্য জানা যাবে। যার মধ্যে, বর্তমানে কততম পার্লামেন্ট নির্বাচন হচ্ছে, আপনার ভোটার আইডি নম্বর, আপনি কোন ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন তার নাম, ভোট কেন্দ্রের ঠিকানা, আপনার ভোট দেওয়ার সিরিয়াল নম্বর বা ভোটিং সিরিয়াল নম্বরসহ বিভিন্ন তথ্য থাকে। অ্যাপটি থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য এবং নির্বাচনের ফলাফল সম্পর্কেও জানা যাবে।

নির্বাচন কমিশনের এই উদ্যোগটি কেবল একটি অ্যাপ নয়, বরং এটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে ডিজিটাল রূপান্তরের এক বড় মাইলফলক। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা বিজ্ঞপ্তিতে এই অ্যাপের আনুষ্ঠানিক ঘোষণা আসে। বর্তমানে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সহজেই ডাউনলোড করে স্মার্টফোনে ইনস্টল করা যাচ্ছে। এর ফলে ভোটারদের এখন আর হন্যে হয়ে ভোটকেন্দ্রের নাম বা নম্বর খুঁজতে হবে না। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং জন্ম তারিখ দিলেই সেকেন্ডের মধ্যে স্ক্রিনে ভেসে উঠবে কাঙ্ক্ষিত ভোটকেন্দ্রের নাম ও অবস্থান।


সম্পর্কিত নিউজ