বিএনপি ২২০, জাতীয় পার্টি ৫, জামায়াত কতো আসন পাচ্ছে?

বিএনপি ২২০, জাতীয় পার্টি ৫, জামায়াত কতো আসন পাচ্ছে?
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Mohammad Sumon

আর মাত্র ৪৮ ঘন্টা, তারপরই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বৈরাচার হাসিনা পালানোর পরে দীর্ঘ দেড় যুগ পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রদানের সুযোগ পাচ্ছে।গতোকাল শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা শেষ সময়ের যাবতীয় প্রস্তুতি শেষ করতে যখন ব্যস্ত, ঠিক সেই সময় একাধিক সংগঠন নির্বাচনের ফলাফল নিয়ে প্রকাশ করেছে জরিপ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ন্যাশনালিস্ট রিসার্চ সেলের জরিপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২০ টির মতো আসন পেতে চলেছে বিএনপি।বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৭ আসন, জাতীয় পার্টি ৫, ন্যাশনাল সিটিজেন পার্টি ২,  স্বতন্ত্র ১২ এবং অন্যান্য দল ৪টি আসন পেতে পারে বলে তাদের জরিপে উঠে এসেছে।জরিপে অংশ নেওয়া ভোটারদের মতামত অনুযায়ী ৭৭ শতাংশ বিএনপিকে, ১৬ শতাংশ জামায়াতে ইসলামীকে ভোট দিবে।জরিপে অংশ নেওয়া ৯৯ শতাংশ উত্তরদাতা তাদের নির্বাচনী আসন ও দেশের নির্বাচনী পরিবেশ ও সহবস্থান নিয়ে সন্তুষ্ট।

জরিপ অনুযায়ী গণভোটের পক্ষে এখনো ৪৯ শতাংশ ভোটার কোনো সীদ্ধান্ত গ্রহণ করেনি।৩০ শতাংশ ভোটার হ্যাঁ এবং ২১ শতাংশ ভোটার না ভোট দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। গতোকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে  সংগঠনটি জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন সাবেক ছাত্র এবং ৫ জন পিএইচডি ডিগ্রিধারী গবেষকের সমন্বয়ে এই জরিপ পরিচালিত হয়েছে। ৩০০ জন উত্তরদাতার ওপর ৪টি নির্দিষ্ট প্রশ্নের মাধ্যমে মাঠপর্যায়ের এই তথ্য সংগ্রহ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আব্দুর রহিম তুহিন। এ সময় ড. গাজী মিজানুর রহমানসহ সংগঠনের অন্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত নিউজ