৫০ লাখ টাকা সহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির

৫০ লাখ টাকা সহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Mohammad Sumon

রাত পোহালেই ভোট। ভোটের আগের রাতে টাকার ছড়াছড়ি হওয়ার সংবাদ প্রতি নির্বাচনের আগেই পাওয়া যায়। নির্বাচনের ঠিক ১৮ ঘন্টা আগে প্রায় ৫০ লাখ টাকা সহ পুলিশের হাতে আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াত আমীর বেলাল উদ্দীন।

আজ বুধবার সৈয়দপুর বিমানবন্দর থেকে ৫০ লাখ টাকা সহ আটক করা হয়। নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। মেশিন দিয়ে টাকা গণণা চলছে। গণনা শেষে টাকার পরিমাণ নিশ্চিত জানাতে পারবে বলে জানান পুলিশ সদস্যরা।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নির্বাচনী কাজে ব্যবহার হবে এমনটা স্বীকার করলেও পুলিশ এই বিষয়ে সাংবাদিকদের কোনো তথ্য দেয়নি।


সম্পর্কিত নিউজ