{{ news.section.title }}
আশা এনজিওতে চাকরি ১৪৫৫ জনের বিশাল নিয়োগ
বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA) ২০২৬ সালের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ২২টি জেলায় জুনিয়র লোন অফিসার পদে মোট ১৪৫৫ জন নারী ও পুরুষ জনবল নিয়োগ দেওয়া হবে। এনজিও খাতে চাকরিপ্রত্যাশীদের জন্য এটি একটি বড় সুযোগ।
নিয়োগকারী সংস্থা - আশা (ASA)
সংস্থার ধরন - এনজিও
চাকরির ধরন - এনজিও চাকরি
পদের নাম - জুনিয়র লোন অফিসার (JLO)
পদের সংখ্যা - ১টি ক্যাটাগরি
মোট পদ - ১৪৫৫ জন
শিক্ষাগত যোগ্যতা - ন্যূনতম স্নাতক বা সম্মান পাস
লিঙ্গ - নারী ও পুরুষ
বয়সসীমা - সর্বোচ্চ ৩২ বছর
বেতন -
শিক্ষানবিসকালে সর্বসাকুল্যে ২৩,৯০৯ টাকা
স্থায়ী হলে সর্বসাকুল্যে ৩০,২৯৭ টাকা
আগ্রহী প্রার্থীদের আশা এনজিওর নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষরের ছবি সংযুক্ত করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের পদ্ধতি – অনলাইন
আবেদন শুরুর তারিখ - ৩০ জানুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ - ২৮ ফেব্রুয়ারি ২০২৬
কর্তৃপক্ষের ওয়েবসাইট - https://asa.org.bd/