নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন জামায়াত আমীর

নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন জামায়াত আমীর
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Mohammad Sumon

রাত পোহালেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর দেশে এটিই প্রথম কোনো নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণ করেছে ৫০ টির মতো রাজনৈতিক দল। প্রধান তিন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। এরই মাঝে প্রধান তিন রাজনৈতিক দলের মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমীর এক ফেসবুক পোস্টে দলটির নেতাকর্মীদের উদ্দেশ্য আহবান জানান। ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

প্রিয় সহকর্মীবৃন্দ ও দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সকলকে আহবান জানাচ্ছি।  ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।

একই সাথে তিনি জেনজিদের উদ্দেশ্যও ফেসবুকে পোস্ট দেন।সেই পোস্টটিও তুলে ধরা হলো: প্রিয় জেন-জি (Gen-Z), তোমরাই জুলাই বিপ্লবের নায়ক। তোমাদের সাহস ও ত্যাগের বিনিময়ে দীর্ঘদিন পর একটি উৎসবমুখর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। আগামীকাল আরও একবার তোমাদের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। ভোট বিপ্লবের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দাও- তোমরাই নতুন বাংলাদেশ গড়ার কারিগর।  Gen Z led the revolution. You carried the courage and the sacrifice. Tomorrow, lead again. Let your vote be the revolution the world sees.


সম্পর্কিত নিউজ