{{ news.section.title }}
সাত সকালেই নির্বাচন বয়কটের ঘোষণা প্রার্থীর!
বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। স্বৈরাচার হাসিনা পালানোর পরে দীর্ঘ দেড় যুগ পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রদানের সুযোগ পাচ্ছে।সকাল ৬ টা থেকেই ভোটাররা কেন্দ্রের বাহিরে দাড়িয়েছে ভোট দেওয়ার জন্য।ভোটদান শুরু হওয়ার পর থেকেই উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে চারদিকে।
ভোটদান শুরু হওয়ার আগেই খাগড়াছড়ি-২৯৮নং সংসদীয় আসনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীকের প্রার্থী মো. মোস্তফা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেওয়া এক ঘোষণায় তিনি প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, হস্তক্ষেপ ও নিরাপত্তা অবহেলার অভিযোগ তুলে এ সিদ্ধান্তের কথা জানান।
প্রার্থিতা ঘোষণার পর থেকেই তার ও তার পরিবারের সদস্যদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। তিনি জানান, গত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে একজন গানম্যান চেয়ে আবেদন করলেও এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই খাগড়াছড়িতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। তার দাবি, কিছু ক্ষমতাধর প্রার্থী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।