ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোটারদের উদ্দেশ্য যা বললেন তারেক রহমান

ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোটারদের উদ্দেশ্য যা বললেন তারেক রহমান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Mohammad Sumon

বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। স্বৈরাচার হাসিনা পালানোর পরে দীর্ঘ দেড় যুগ পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রদানের সুযোগ পাচ্ছে।সকাল ৬ টা থেকেই ভোটাররা কেন্দ্রের বাহিরে দাড়িয়েছে ভোট দেওয়ার জন্য।ভোটদান শুরু হওয়ার পর থেকেই উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে চারদিকে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকালে তার ফেসবুক পোস্টে দেশবাসীকে আহ্বান জানান। সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি ফেসবুকে পোস্ট করেন, পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।  আজ আপনারা সবাই ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন এবং নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব অর্পণ করুন। 

কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয়ী প্রতিটি প্রার্থী যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব আমি নেব। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত। আসুন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। নিশ্চিত করি জনগণের অধিকার ও স্বাধীনতা, রক্ষা করি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা। করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।


সম্পর্কিত নিউজ