{{ news.section.title }}
ব্যলটে নৌকা মার্কা না থাকায় সরে দাড়ালেন আরো এক প্রার্থী
বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। স্বৈরাচার হাসিনা পালানোর পরে দীর্ঘ দেড় যুগ পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রদানের সুযোগ পাচ্ছে।সকাল ৬ টা থেকেই ভোটাররা কেন্দ্রের বাহিরে দাড়িয়েছে ভোট দেওয়ার জন্য।ভোটদান শুরু হওয়ার পর থেকেই উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে চারদিকে।
ভোটদান শুরু হওয়ার আগেই নির্বাচন থেকে সরে দাড়ালেন আলোচিত সমালোচিত প্রার্থী ও রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ নেতা ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুর রহমান জিকো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
শেখ আব্দুর রহমান বলেন শুরু থেকেই আমি বাধাগ্রস্ত হয়ে আসছি।আমার মনোনয়ন বাতিল, আপিলের মাধ্যমে পুণরায় ফিরে পাওয়ার মতো নাটকীয়তা ঘটেছে।প্রতিক বরাদ্দে জটিলতা ছিলো।এতো সব অনিয়ম ও অব্যবস্থার মাঝে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও মানসিক চাপে থাকায় আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আ.লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে এ নির্বাচনে অংশ নিচ্ছে না। দলীয় অবস্থান ও শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে আমি ব্যক্তিগতভাবে নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।