এখন পর্যন্ত কোন দল কতটি আসন পেয়েছে জেনে নিন

এখন পর্যন্ত কোন দল কতটি আসন পেয়েছে জেনে নিন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Mohammad Sumon

এবারের নির্বাচন ছিলো বাংলাদেশের মানুষের একটি উৎসব আমেজের ও মেলবন্ধন। তাই সবাই নির্বাচনের আগেই যার যার ভোট কেন্দ্রে পৌঁছে যায় শুধু ভোট দেওয়ার জন্য।

এখন পর্যন্ত বিএনপি  ১৬০ টি আসন পেয়েছে এবং জামাত জোট পেয়েছে ৫৭ টি আসন   তবে সর্ব শেষ তথ্য মতে কোন দল এগিয়ে আছে এ নিয়ে চলছে এখনো ধোঁয়াশা।  তবে ঢাকার আসন গুলোতে বিএনপি এগিয়ে আছে বলে জানা যায়। 

সবশেষ প্রাপ্ত ফল অনুযায়ী, ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৫ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আসনটিতে ৮২ হাজার ৬৪৫ ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট।

শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় আজ ২৯৯টি সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সম্পর্কিত নিউজ