ঢাকা-৮ আসনের ভোট পুনর্গনার নিয়ে যা জানালো ইসি

ঢাকা-৮ আসনের ভোট পুনর্গনার নিয়ে যা জানালো ইসি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Mohammad Sumon

২৯৮ আসনে নির্বাচনে যে উত্তাপ ছিলো তার চেয়ে বেশি উত্তাপ ছিলো ঢাকা-৮ আসনে। এবার দেশের সবচেয়ে আলোচিত সমালোচিত আসন হিসেবে খেতাব অর্জন করেছে এই আসনটি।

গতোকাল ভোটের ফলাফল ঘোষণায় এই আসনে জয় পেয়েছেন বার বার নির্বাচিত সাংসদ বর্ষিয়ান রাজনীতিবীদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনিত মির্জা আব্বাস।বেসরকারি ফলাফল অনুযায়ী মির্জা আব্বাস পেয়েছেন ৫৬৫৫২ ভোট, অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী পেয়েছেন ৫১৫৭২ ভোট।এই আসনের ফলাফল নিয়ে গতোকাল সন্ধ্যা থেকেই নির্বাচনী এলাকা ভোট কেন্দ্র এমনকি সারাদেশেই ছিলো ভিন্ন এক উত্তেজনা ও উৎকন্ঠা।নানা নাটকিয়তা শেষ মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা হলে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ নির্বাচন কমিশনের কাছে ভোট পুণরায় গণনার দাবী জানান।

 আজ ইসি প্রধান এক সংবাদ সম্মেলনে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট আজ শুক্রবার বা কালকের মধ্যে প্রকাশ করা হবে।  তিনি বলেন, আজ বা কালকের মধ্যে সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হতে পারে। আলোচিত ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার সুযোগ নেই।  

মুলত এই আসনের অভিযোগ-পাল্টা অভিযোগের মূল ইস্যু হচ্ছে বাতিল ভোট। এই আসনে এখন পর্যন্ত ২৪৯৭টি ভোট বাতিল করা হয়েছে। মূলত এই আসনের ব্যালট পেপারটিতে একদম বাম পাশের কোণায় ধানের শীষ প্রতীকের বক্স ছিল। ওই বক্সের পাশের জায়গাটি ফাঁকা ছিল। ওই পাশের সাদা জায়গায় অনেক সিল পড়েছে। 


সম্পর্কিত নিউজ