যমুনা গ্রুপে চাকরি, এক্সিকিউটিভ পদে আবেদন সুযোগ

যমুনা গ্রুপে চাকরি, এক্সিকিউটিভ পদে আবেদন সুযোগ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ তাদের সাপ্লাই চেইন বিভাগে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দিতে ১৪ ফেব্রুয়ারি এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি থেকেই আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ১৪ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: সাপ্লাই চেইন

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন

প্রার্থীরা বয়স: ২৪ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে

কর্মস্থল: ঢাকা

কর্মক্ষেত্র: অফিসে

 

আবেদনের যোগ্যতা - 

  • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে

  • মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) এবং এমআইএস ও রিপোর্টিংয়ে দক্ষতা থাকতে হবে

  • ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে - 

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ মার্চ ২০২৬


সম্পর্কিত নিউজ