{{ news.section.title }}
মার্কেটিং অফিসার পদে নিয়োগ দেবে শাহ্ সিমেন্ট
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ তাদের শাহ সিমেন্ট বিভাগে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। ‘মার্কেটিং অফিসার’ পদে নিয়োগের জন্য ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
পদের নাম: মার্কেটিং অফিসার
বিভাগ: শাহ সিমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ২৪ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
কর্মক্ষেত্র: অফিসে
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
আবেদনের যোগ্যতা -
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
মাসিক ও বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষতা থাকতে হবে
আবেদন যেভাবে -
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬