{{ news.section.title }}
২৮৪ পদে জনবল নেবে মৎস্য অধিদপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তরে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১৬ থেকে ২০তম গ্রেডে মোট ৭টি পদে ২৮৪ জন কর্মী নিয়োগ দেবে। সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি ৯ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হবে ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে এবং চলবে আগামী ১৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া ও পদসংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানের নাম: মৎস্য অধিদপ্তর (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়)
১. পদের নাম: হ্যাচারি সহকারী
পদসংখ্যা: ৫টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা -
- জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- স্বীকৃত বোর্ড থেকে মৎস্য বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে
২. পদের নাম: ভান্ডার রক্ষক
পদসংখ্যা: ২টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
৩. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৬টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা -
- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
- ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রদত্ত গাড়ি চালনার ভারী বা হালকা বৈধ লাইসেন্স থাকতে হবে।
৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৩৫টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
৫. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ৪টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৬. পদের নাম: ডেকহ্যান্ড (উচ্চস্কেল)
পদসংখ্যা: ৬টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সিপ্রাপ্ত হতে।
৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১২৬টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
আবেদন যেভাবে -
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি -
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে
আবেদনের শেষ সময়: আগামী ১৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা