ঢাকায় বসুন্ধরা গ্রুপে চাকরি, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকায় বসুন্ধরা গ্রুপে চাকরি, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপে জনবল নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও বিভাগে ‘ইন্টার্ন’ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১৫ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা আগামী ১৭ মার্চ পর্যন্ত চলবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ

পদের নাম: ইন্টার্ন

বিভাগ: ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে

কর্মস্থল: ঢাকা

কর্মক্ষেত্র: অফিসে

আবেদনের যোগ্যতা -

  • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
  • কন্টেন্ট লেখা বা অপ্টিমাইজেশনের অভিজ্ঞতা থাকতে হবে
  • লোকাল এসইও এবং মোবাইল এসইও ধারণা থাকা, ভালো রিপোর্টিং, ডকুমেন্টেশন ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
  • ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে

আবেদন যেভাবে -

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন

আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ মার্চ ২০২৬


সম্পর্কিত নিউজ