শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা সফরে নেপালের পররাষ্ট্রমন্ত্রী

শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা সফরে নেপালের পররাষ্ট্রমন্ত্রী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতের দিকে তিনি ঢাকায় পৌঁছান বলে নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাস।

 

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যেই নেপালের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। ফলাফল ঘোষণা স্থগিত থাকা আরও দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকরা পেয়েছে নয়টি আসন।

এর আগে গত বছরের ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় সফর করেছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।


সম্পর্কিত নিউজ