{{ news.section.title }}
স্বরাষ্ট্র মন্ত্রী হচ্ছেন সালাউদ্দিন, আর কে কে ডাক পেলেন মন্ত্রী সভায়
বহুল প্রতীক্ষিত নির্বাচন শেষে শপথগ্রহণ করলেন দেশের ২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্য। একটু পরেই সংসদের প্রথম সভা তারপরেই আজ বিকেলে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও ১৩ দেশের কূটনীতিকদের সামনে শপথগ্রহণ করবেন নতুন সরকারের মন্ত্রীগণ।দেশের ১৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।নিজ সরকারের মন্ত্রী সভায় কারা থাকবে সেটা তিনি এককভাবে মনোনিত করেছেন বলে বিএনপির একাধিক সুত্র আমাদের জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দায়িত্ব নিতে চলেছেন বলে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা নিশ্চিত করেছেন জাগরণ নিউজকে।এছাড়াও মন্ত্রী সভার দায়িত্ব গ্রহণের জন্য দলটির পক্ষথেকে ডাক পেয়েছেন কুমিল্লা জেলার অবিসংবাদিত নেতা কায়কোবাদ, লক্ষীপুরের শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি,পররাষ্ট্র মন্ত্রী হতে যাচ্ছেন খলিলুর রহমান।
মন্ত্রী পরিষদে আরো ডাক পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু, রুহুল কবির রিজভী, মঈিন খান, মেজর (অব.) হাফিজ,ডা.এজেড এম জাহিদ,ইকবাল হাসান মাহমুদ টুকু,গয়েশ্বর চন্দ্র, আব্দুল আউয়াল পিন্টু। মন্ত্রী পরিষদ বড় না হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে আন্তর্জাতিক কিছু মুখকে।উপদেষ্টা,বিশেষ সহকারী এবং প্রেস উইংয়ের আকার হবে অন্যান্যবারে তুলনায় কিছুটা বড়। দলটির পক্ষথেকে জানানো হয়, এবারের প্রধানমন্ত্রীর কার্যালয় থাকবে কর্মব্যস্ত। কক্সবাজার-১ আসনের পুণরায় নির্বাচিত সাংসদ সালাউদ্দিন আহমেদ বলেন নতুন মন্ত্রী সভার সকলের নাম জানতে আর মাত্র কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে।
বিস্তারিত আসছে....