শপথ নিচ্ছে না জামায়াত ও ১১ দলীয় জোটের বাকীরা

শপথ নিচ্ছে না জামায়াত ও ১১ দলীয় জোটের বাকীরা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Mohammad Sumon

সরকারের প্রথম দিনই রাজনৈতিক কলহ বেঁধে গেলো দেশে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চৌধুরী আজ দলীয় এমপিদের শপথগ্রহণ অনুষ্ঠানে ঘোষণা দেন বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ নিবে না। এই ঘোষণার পরেই জামায়াত জোট বিরোধিতা করেন।সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপির এমপিরা।

তার এই বক্তব্যর পরেই জামায়াত নেতা আব্দুল্লাহ আবু তাহের বলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না। একই বিষয়ে সাবেক উপদেষ্টা ও এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,৷ আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোন শপথই নিবে না ১১ দলীয় জোট।

এই বিষয়ে আজ সালাউদ্দিন আহমেদ বিস্তারিত বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে। (বিধান তৈরীর পর) এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি। আশা করি সামনের দিনেও চলবো।আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন৷ বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এ কথা ভাবছেন তাঁরা৷ তবে বিষয়টি এখনই চূড়ান্ত কিছু বলছেন না এই সংসদ সদস্যরা৷ আজ মঙ্গলবার দুপুর ১২টায় এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে৷সেই অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশে তাঁদের ছয় সংসদ সদস্য এর মধ্যে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন৷ তিনি আরও বলেন, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এনসিপির ছয় সংসদ সদস্য শপথ নাও নিতে পারেন৷

বিস্তারিত আসছে..........

 

 

 

 

 

 


 


সম্পর্কিত নিউজ