{{ news.section.title }}
যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মির্জা আব্বাস
বহুল প্রতীক্ষিত নির্বাচন শেষে শপথগ্রহণ করলেন দেশের ২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্য। একটু পরেই সংসদের প্রথম সভা তারপরেই আজ বিকেলে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও ১৩ দেশের কূটনীতিকদের সামনে শপথগ্রহণ করবেন নতুন সরকারের মন্ত্রীগণ।দেশের ১৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।নিজ সরকারের মন্ত্রী সভায় কারা থাকবে সেটা তিনি এককভাবে মনোনিত করেছেন বলে বিএনপির একাধিক সুত্র আমাদের জানিয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা নিশ্চিত করেছেন জাগরণ নিউজকে।এছাড়াও মন্ত্রী সভার দায়িত্ব গ্রহণের জন্য দলটির পক্ষথেকে ডাক পেয়েছেন কুমিল্লা জেলার অবিসংবাদিত নেতা কায়কোবাদ, লক্ষীপুরের শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি,পররাষ্ট্র মন্ত্রী হতে যাচ্ছেন খলিলুর রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাস ঢাকা-৮ আসনে বিজয়ী হয়েছেন।১১টার দিকে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনি। পরে বিকেলে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।মির্জা আব্বাস অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও তৎকালীন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য।১ অক্টোবর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১১ অক্টোবর ২০০১ থেকে ২৭ অক্টোবর ২০০৬ পর্যন্ত তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়কালেই ২০০৬ সালের ডিসেম্বরে ইমারত নির্মাণ বিধিমালা সংশোধিত আইন পাশ হয়।
বিস্তারিত আসছে