দুপুর পর্যন্ত মন্ত্রী হওয়ার ডাক পেলেন যারা

দুপুর পর্যন্ত মন্ত্রী হওয়ার ডাক পেলেন যারা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Mohammad Sumon

বহুল প্রতীক্ষিত নির্বাচন শেষে শপথগ্রহণ করলেন দেশের ২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্য।সংসদের দলীয় প্রথম সভাতে দলনেতা ও্ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। আজ বিকেলে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও ১৩ দেশের কূটনীতিকদের সামনে শপথগ্রহণ করবেন নতুন সরকারের মন্ত্রীগণ।দেশের ১৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।নিজ সরকারের মন্ত্রী সভায় কারা থাকবে সেটা তিনি এককভাবে মনোনিত করেছেন বলে বিএনপির একাধিক সুত্র আমাদের জানিয়েছেন এবং এখন পর্যন্ত মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ফোনকলও পেয়েছেন ডজনখানেক বিএনপির সাংসদ।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য শরীফুল আলম, ড.মঈন খান,ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর,বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক,কুমিল্লার দাদাভাই খ্যাত পরিচিত কায়কোবাদ, ঢাকা -৮ আসনের আলোচিত সাংসদ মির্জা আব্বাস, বিএনপির প্রাণভোমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্দালিব রহমান পার্থ,অনিন্দ্য ইসলাম অমিত,খন্দকার মোশাররফ, আমীর খসরু,আব্দুল আউয়াল মিন্টু, এ্যানী চৌধুরী, সুলতান সালাউদ্দিন টুকু,ডা.এজেডএম জাহিদ।

নতুন মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য মোট ৪৫টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদার ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলের মাধ্যমে এসব যানবাহন প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে গাড়িগুলো ধীরে ধীরে সচিবালয়ে প্রবেশ করতে শুরু করে। নতুন মন্ত্রিসভা ভবনের নিচে ও সামনের অংশে এসব গাড়ি সারিবদ্ধভাবে রাখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবহন পুলে মোট ৬৮টি গাড়ি থাকলেও আপাতত ৪৫টি গাড়ি সচিবালয়ে প্রস্তুত রাখা হয়েছে। তবে সব গাড়ির প্রয়োজন নাও হতে পারে - চার থেকে পাঁচটি গাড়ি অতিরিক্ত রাখা হয়েছে, যাতে কোনো যানবাহনে ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা নেওয়া যায়।গাড়িগুলোর মধ্যে বেশিরভাগই টয়োটা ক্যামরি মডেলের, পাশাপাশি কয়েকটি মিটসুবিশি ল্যান্সারও রয়েছে।


সম্পর্কিত নিউজ