{{ news.section.title }}
মন্ত্রী হচ্ছেন ২৫ জন, তালিকায় যাদের নাম
আর ঘন্টাখানেক পরেই শুরু হবে মন্ত্রীদের শপথগ্রহণ পর্ব।বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের শপথগ্রহণ। প্রতিবেশী দেশ সহ ১৩ টি দেশের প্রেসিডেন্ট, মন্ত্রী, ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন এই আয়োজনে। রাষ্ট্রপতির নিকট হতে শপথগ্রহণ করবেন নব নির্বাচিত এসব মন্ত্রীগণ।
তারেক রহমানের মন্ত্রী সভায় থাকছেন ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। ২৫ জন মন্ত্রীর মধ্যে এখন পর্যন্ত মন্ত্রী পরিষদ সচিবালয় থেকে ফোনকল পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এ জে ড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট) আফরোজা খানম রিতা, শহীদ উদ্দুন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফরিদ মাহবুব আনাম, শেখ রবিউল আলম।
প্রতি হিসেবে মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন এমপি এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম, আমিনুল হক (টেকনোক্রেট)
নতুন মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য মোট ৪৫টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদার ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলের মাধ্যমে এসব যানবাহন প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে গাড়িগুলো ধীরে ধীরে সচিবালয়ে প্রবেশ করতে শুরু করে। নতুন মন্ত্রিসভা ভবনের নিচে ও সামনের অংশে এসব গাড়ি সারিবদ্ধভাবে রাখা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে একজন লিঁয়াজো অফিসার ও চালকসহ গাড়ি সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রীর বাসভবনে পাঠানো হবে। শপথ গ্রহণের আগে থেকেই মন্ত্রিসভা সদস্যদের আনুষ্ঠানিক যাতায়াতের প্রস্তুতি হিসেবে এসব গাড়ি রাখা হয়েছে।