{{ news.section.title }}
এনসিসি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটি রিটেইল ব্যাংকিং বিভাগের জন্য ‘লোন প্রি-অ্যাসেসমেন্ট (অফিসার-এফএভিপি)’ পদে কর্মী নিয়োগ করবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১৫ ফেব্রুয়ারি। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)
পদের নাম: লোন প্রি-অ্যাসেসমেন্ট (অফিসার-এফএভিপি)
বিভাগ: রিটেইল ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের যোগ্যতা -
- স্নাতক/এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
- শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়
- ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে -
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ তারিখ: আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬