{{ news.section.title }}
জঙ্গি হামলায় পাকিস্তানে এক শিশুসহ নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের বাজাউর জেলার এক চেকপয়েন্টে জঙ্গি হামলায় এক শিশুসহ নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত হয়েছে। একটি বিস্ফোরক ভর্তি গাড়িযোগে এই হামলা চালানো হয়।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানায় যে, আফগান সীমান্ত এলাকা বাজাউরে এই হামলার ঘটনা ঘটে।
সংবাদ মাধ্যম রয়টার্স এর বরাতে জানা যায় এই হামলার ঘটনায় নারী ও শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী এই হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান ও ভারতকে দায়ী করেছে।
আইএসপিআর জানায়, বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে চেকপোস্টের দেয়ালে আঘাত করে হামলাকারীরা। এতে চেকপোস্টের অবকাঠামো ধসে পড়ে। বিস্ফোরণের ফলে ওই এলাকার আবাসিক ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক বালিকা নিহত হয়েছে।
পাকিস্তানি সেনাবাহিনী আরও জানায়, নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১২ জন জঙ্গি নিহত হয়েছে।
প্রসঙ্গগত, গত বছর পাকিস্তানের খাইবার পাখতুখওয়ায় রেকর্ড সংখ্যক জঙ্গি হামলা ঘটে। দেশটির এক গবেষণা প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালে এই প্রদেশে জঙ্গি হামলায় ১৬২০ জন নিহত হয়েছিল, কিন্তু ২০২৫ সালে হামলায় মৃতের বেড়ে ২৩৩১ জনে দাঁড়িয়েছে।