{{ news.section.title }}
প্রভাবশালী কুমিল্লা জেলা থেকেই ৩ পূর্ণাঙ্গ মন্ত্রী!
বাংলাদেশের রাজনীতি ও সরকার কাঠামোতে অন্যতম প্রভাবশালী জেলাদের একটি কুমিল্লা জেলা।প্রতি সরকারেই এই জেলার সাংসদের থাকে দাপট ও পদায়ন।নবগঠিত সরকারও যেনো তার ব্যতিক্রম নহে।আজ গঠন হওয়ার সরকারে কুমিল্লা থেকে ৩ জন মন্ত্রী স্থান পেয়েছে মন্ত্রী পরিষদে।
দুজন সাংসদকে এবং একজনকে ট্যাকনোক্র্যান্ট হিসেবে মন্ত্রী বানানো হয়েছে।বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন।অবশেষে বিএনপি সরকারের মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন আমিন উর রশীদ। শুধু তাই নয়, বরং কৃষি, মৎস ও প্রাণিজ সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ তিন মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন তিনি।এ ছাড়া কুমিল্লা- ৮ বরুড়া আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মন্ত্রী এবং কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ধর্ম মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জাকারিয়া তাহের সুমন এ নিয়ে দুই এবং শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ৬ বারের এমপি নির্বাচিত হলে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন এবারই প্রথম।
কুমিল্লা জেলা থেকে তিনজন মন্ত্রী করায় প্রধানমন্ত্রী ও দলের প্রধান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। তিনি বলেন, “নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকল মন্ত্রীদের প্রতি শুভেচ্ছা ও অভিবাদন জানাই। দীর্ঘদিন পর বিএনপি থেকে কুমিল্লা তিনজন মন্ত্রী পেয়েছে- এতে অত্যন্ত আনন্দিত।“আশা করছি কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ কুমিল্লাবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে বাস্তবায়ন হতে দেখব। জেলায় তিনজন মন্ত্রিত্ব আমাদের সাংগঠনিক শক্তিকে আরও শক্তিশালী করবে।”
Write to Mohammad Sumon