যে ৫ টি মন্ত্রণালয় নিজের কাছে রাখলেন তারেক রহমান

যে ৫ টি মন্ত্রণালয় নিজের কাছে রাখলেন তারেক রহমান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Mohammad Sumon

গতোকাল ১৭ই ফেব্রুয়ারি শপথগ্রহণ ও সরকার গঠন করেছেন তারেক রহমান।প্রধানমন্ত্রী তারেক রহমান ৪৯ সদস্যের একটি শক্তিশালী মন্ত্রীসভা গঠন করেছেন।প্রবীণ নবীন মিলিয়ে মন্ত্রীসভায় রয়েছে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের কাছে রেখেছেন ৫ টি মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়,ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।এই পাঁচটি মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে রেখে সরকারের কার্যক্রমে সরাসরি নিয়ন্ত্রণ ও সমন্বয় নিশ্চিত করা হবে। এতে প্রশাসনিক কার্যকারিতা ও নীতি নির্ধারণের গতিশীলতা বাড়বে বলে মনে করা হচ্ছে।রাষ্ট্র পরিচালনার কৌশলগত, প্রশাসনিক ও নিরাপত্তা–সংক্রান্ত বিষয়গুলোতে সরাসরি নিয়ন্ত্রণ ও সমন্বয় নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্ত্রীদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ইকবাল হাসান মাহমুদ; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আবু জাফর মো. জাহিদ হোসেন। টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. খলিলুর রহমান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আবদুল আউয়াল মিন্টু; ধর্ম মন্ত্রণালয়ে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ; ভূমি মন্ত্রণালয়ে মিজানুর রহমান মিনু; সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে নিতাই রায় চৌধুরী; বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে খন্দকার আবদুল মুক্তাদির; শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আরিফুল হক চৌধুরী; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জহির উদ্দিন স্বপন; কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে মোহাম্মদ আমিন উর রশিদ (টেকনোক্র্যাট); বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আফরোজা খানম; পানি সম্পদ মন্ত্রণালয়ে মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আসাদুল হাবিব দুলু; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে মো. আসাদুজ্জামান; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জাকারিয়া তাহের; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে আ ন ম এহছানুল হক মিলন; স্বাস্থ্য মন্ত্রণালয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ফকির মাহবুব আনাম; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রীদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এম রশিদুজ্জামান মিল্লাত; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনিন্দ্য ইসলাম অমিত; বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে মো. শরিফুল আলম; পররাষ্ট্র মন্ত্রণালয়ে শামা ওবায়েদ ইসলাম; কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সুলতান সালাউদ্দিন টুকু; ভূমি মন্ত্রণালয়ে ব্যারিস্টার কায়সার কামাল; পানি সম্পদ মন্ত্রণালয়ে ফরহাদ হোসেন আজাদ; যুব ও ক্রীড়ায় (টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী) মো. আমিনুল হক; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়ে হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান; জনপ্রশাসনে মো. আবদুল বারী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়ে মীর শাহে আলম, অর্থ মন্ত্রণালয়ে মো. জুনায়েদ আবদুর রহিম সাকি (জুনায়েদ সাকি); মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ইশরাক হোসেন; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ফারজানা শারমীন; আইন, ধর্ম এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ে শেখ ফরিদুল ইসলাম; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মো. নুরুল হক নুর; তথ্যে ইয়াসের খান চৌধুরী; দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে এম ইকবাল হোসেইন; স্বাস্থ্যে এম এ মুহিত; গৃহায়ন ও গণপূর্তে আহম্মদ সোহেল মঞ্জুর; শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষায় ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।


সম্পর্কিত নিউজ