নির্বাচনের আগে বিকাশ, রকেট ও নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না,

নির্বাচনের আগে বিকাশ, রকেট ও নগদে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না,
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) সীমিত করা হচ্ছে। এর ফলে বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিটি লেনদেনের সীমা হবে সর্বোচ্চ ১ হাজার টাকা।

এছাড়া ব্যাংকিং চ্যানেলে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে টাকা স্থানান্তরের সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে , নির্বাচনী সময়ে অবৈধভাবে অর্থ ব্যবহারের ঝুঁকি কমাতে নির্বাচন কমিশনের অনুরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) পরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনে লেনদেনের সীমা পরিবর্তন করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

ইতোমধ্যে নগদ অর্থ উত্তোলনের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, এসব পদক্ষেপ নির্বাচনী প্রক্রিয়ায় অর্থের অপব্যবহার কমাতে সহায়ক হবে।

তবে প্রার্থীদের ঘোষিত নির্বাচনী ব্যয় বা বৈধ প্রচারণা কার্যক্রমে এই সিদ্ধান্ত কোনো বাধা সৃষ্টি করবে না। একইভাবে সমর্থকদের পক্ষ থেকে বৈধভাবে সহায়তা দেওয়ার সুযোগও বহাল থাকবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী অর্থ লেনদেনে সাময়িক নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন চলতি সপ্তাহেই জারি করা হবে।


সম্পর্কিত নিউজ