{{ news.section.title }}
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ জেলায় জেলায় ব্যালট পেপার পাঠানো শুরু
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এরই অংশ হিসেবে মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করতে সারাদেশের বিভিন্ন জেলায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত এসব ব্যালট পেপার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পৌঁছানো হচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১ হাজার ৮৫৯টি পোস্টাল ব্যালট দেশের বিভিন্ন জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে।
ইসির উপসচিব রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনের উপসচিব রাশেদুল ইসলাম জানান, রোববার প্রথম ধাপে ১৩টি জেলায় ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে। এসব জেলার মধ্যে রয়েছে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি।
পর্যায়ক্রমে সোমবার আরও ৮টি জেলায় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। এ তালিকায় রয়েছে পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর। সংশ্লিষ্ট আসনগুলোর প্রার্থী তালিকা চূড়ান্ত ও ব্যালট পেপার মুদ্রণ শেষ হওয়ার পরই এসব জেলায় সরবরাহ শুরু হয়।
ইসি সূত্র জানায়, দেশের ৬৪ জেলার ৩০০টি আসনে মোট ২০১৭ জন প্রার্থীর জন্য কয়েক কোটি ব্যালট পেপার ছাপানো হয়েছে। রাজধানী ঢাকা থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ধাপে ধাপে এসব ব্যালট জেলা পর্যায়ে পৌঁছানো হচ্ছে। রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে ব্যালটগুলো সংরক্ষণ করা হবে এবং ভোটগ্রহণের আগের দিন সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পাঠানো হবে।