সন্ধ্যায় জামায়াত নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে

সন্ধ্যায় জামায়াত নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জামায়াতের নির্বাচনী ইশতেহার উন্মোচন করা হবে।

জামায়াত সূত্রে জানা যায়, ঘোষিত ইশতেহারে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে দলের পরিকল্পনা ও অঙ্গীকার এ আয়োজনের মূল উদ্দেশ্য।।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি ও প্রতিশ্রুতি তুলে ধরতে ধারাবাহিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে।


সম্পর্কিত নিউজ