{{ news.section.title }}
মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াতের আমির
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঝালকাঠিতে নির্বাচনি জনসভা মঞ্চে এক স্থানীয়র কাছ থেকে শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েছেন।
তবে কিছুক্ষণের মধ্যেই তিনি উঠে উপস্থিত নেতাকর্মীদের সাথে কোলাকুলি করতে দেখা যায়। আজ শুক্রবার দুপুরে তিনি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় উপস্থিত হলে এ ঘটনা ঘটে।এই সময় তিনি সাধারণ জনগণের নিকট দোয়া চাই।
সবাইকে কথা দেন নির্বাচনে ক্ষমতায় গেলে তিনি ইনসাফের বাংলাদেশ গড়তে চায়। জামাতের আমির সাহেব কে দেখতে হাজারো নেতাকর্মী ভিড় জমাই।নির্বাচনী আমেজে জমে উঠেছে ঝালকাঠির পরিবেশ।
দীর্ঘ বছরের ফ্যাসিবাদী সরকারের পতনের পরে দলটির শীর্ষ এই নেতা তৃতীয়বারের মতো ঝালকাঠি সফর করছেন। জামায়াতের আমিরের এই সফরকে কেন্দ্র করে জেলার দুটি সংসদীয় আসনে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
জামাতের আমিরের মঞ্চে শুয়ে পড়ার বিষয়টি কেউ কেউ মজার দৃশ্য হিসেবে দেখলেও আবার অনেকে এটা কে দেখছে ভালোবাসার উদাহরণ। কর্মী ভালোবেসে আমিরের জন্য একটি শীতল পাটি নিয়ে আসলেন আর সেই পাটি গ্রহন করলেন জামাতের আমির।