{{ news.section.title }}
আগামী দুই দিনে ঢাকার মধ্যে ১৪টি স্থানে সমাবেশ করবেন তারেক রহমান
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
আগামী দুই দিনে রাজধানীতে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যা তাঁর নির্বাচনী প্রচারনার রেকর্ড চাড়িয়ে যাবে। আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) ও সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে এসব জনসভায় তিনি বক্তব্য দিয়ে ভোট চাইবেন।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনী আসনের জনসভায় যোগদান করবেন। তাঁর জনসভায় যোগ দিতে নেতা কর্মীদের সমাগম শুরু হয়ে গেছে।
মাহদী আমিন বলেন, আগামীকাল রোববার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনে তার রহমানের নিজ নির্বাচনি এলাকায় ইসিবি চত্বরে দুপুর ২টায়, ঢাকা-১৬ আসনে আমিনুল হকের নির্বাচনি এলাকায় পল্লবী দুই নাম্বার ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রো স্টেশনের পাশে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনি এলাকায় মিরপুর-১০নং গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর ৩টা ৩০ মিনিটে
এবং , ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনি এলাকায় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় যেটি মিরপুর মডেল থানার বিপরীতে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনি এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনি এলাকায় বাড্ডার সাতারকুলের সানভ্যালী মাঠে সন্ধ্যা ৬টায় বক্তব্য রাখবেন।
মাহদী আমিন আরও বলেন, আগামী পরশুদিন সোমবার তারেক রহমান তার নিজের নির্বাচনি এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের ৭টিসহ মোট ৮টি নির্বাচনি জনসভায় যোগদান করবেন।ঢাকা-১৭ আসনে তার নিজের নির্বাচনি এলাকায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে সকাল ১১টায়, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমের নির্বাচনি এলাকায় কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনি এলাকায় পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনি এলাকায় বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবীর নির্বাচনি এলাকায় যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে দুপুর ৩টায় জনসভায় যোগদান করবেন
এছাড়া ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনি এলাকায় জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকাল ৪টায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের নির্বাচনি এলাকায় ধুপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনি এলাকায় লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় নির্বাচনী জনসভায় যোগদান করবেন। সব শেষে বলা যায় তারেক রহমান খুব ব্যস্ত সময় পার করছেন।