ভোটের দিন মানতে হবে যেসব নিয়ম

ভোটের দিন মানতে হবে যেসব নিয়ম
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রায় ১৩ কোটি ভোটার। এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে দেশের পরবর্তী সরকার। নির্বাচনের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

ভোটাররা নিজ নিজ এলাকার সংসদ সদস্য নির্বাচন করবেন। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এবারের নির্বাচনে ভোট দেওয়ার নিয়ম কী হবে - তা নিয়ে ভোটারদের মধ্যে কিছুটা কৌতূহল ও প্রশ্ন রয়েছে জনমনে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার পদ্ধতি -

এবারের জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে না। ফলে ভোটারদের সবাইকে প্রচলিত ব্যালট পেপার পদ্ধতিতে ভোট দিতে হবে। ভোটাররা ব্যালট পেপারে নিজের পছন্দের প্রার্থীর প্রতীকে সিল মেরে ভোট প্রদান করবেন।

ভোট দিতে কী কী সঙ্গে রাখতে হবে

১. জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।

২. ভোটার তালিকায় নাম।

৩. ভোটার নম্বর।

৪. কেন্দ্রের নাম।

 

ভোট দেওয়ার নিয়ম

১. সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে নির্ধারিত ভোটকেন্দ্রে যেতে হবে।

২. ভোটকক্ষে প্রবেশের পর ভোটগ্রহণ কর্মকর্তা ভোটারকে শনাক্ত করবেন।

৩. শনাক্ত করার পর ভোটারের বাম হাতের বৃদ্ধাঙ্গুলে অমোচনীয় কালির চিহ্ন লাগানো হবে।

৪. ব্যালট পেপার দেওয়ার আগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ব্যালট পেপারের অপর পৃষ্ঠায় অফিসিয়াল সিল ও স্বাক্ষর করবেন।

৫. ভোটারকে একটি বর্গাকৃতির রাবার স্ট্যাম্প দেওয়া হবে।

৬. এরপর ভোটার নির্ধারিত গোপন কক্ষে প্রবেশ করবেন।

৭. ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নামের পাশে বরাদ্দ প্রতীকের ওপর রাবার স্ট্যাম্প দিয়ে সিল দিতে হবে।

৮. সিল দেওয়ার পর কালি যেন অন্য প্রতীকে না লাগে, সে জন্য সিল দেওয়া প্রতীকের ঘরের মাঝামাঝি লম্বালম্বি একটি ভাঁজ দিতে হবে। পরে প্রয়োজন অনুযায়ী ভাঁজ করা যাবে।

৯. ভাঁজ করা ব্যালট পেপার ভোটগ্রহণ কর্মকর্তার সামনে থাকা স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলতে হবে।

১০. ভোট দেওয়া শেষ হলে রাবার স্ট্যাম্পটি ভোটগ্রহণ কর্মকর্তার কাছে ফেরত দিয়ে সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্র ত্যাগ করতে হবে।


ভোট দেওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে।

১. ভোটের স্লিপ ছাড়া আর কিছুই ভোটকেন্দ্রে নেওয়া যাবে না।

২. কোনো ধরনের দাহ্য পদার্থ, ম্যাচ, লাইটার কিংবা ধারালো বস্তুর মতো কিছুই সঙ্গে নেওয়া যাবে না। এ ছাড়া মোবাইল ফোনও নিতে পারবেন না। ফোন সঙ্গে থাকলেও সেটি বন্ধ রাখতে হবে।

৩. কেন্দ্রের কোনো ছবি বা ব্যালটের ছবি অথবা কেন্দ্রে দাঁড়িয়ে মোবাইলে সেলফি তোলা যাবে না।

৪. যেকোনো পোশাক পরে ভোট দিতে যাওয়া যাবে। তবে যদি নেকাব পরে থাকেন, তবে এজেন্টের অনুরোধে একবারের জন্য সেটি খুলে ভোটারের পরিচয় নিশ্চিত করতে করতে হবে।


ভোট দেওয়ার সময় যেসব বিষয় মনে রাখবেন

১. ভোট দেওয়ার সময় ভোটার তালিকাভুক্ত হওয়ার পর থেকেই আপনি ভোট দিতে পারবেন।

২. ভোট দিতে গিয়ে কোনো প্রার্থী বা দলের প্রতিনিধিদের প্ররোচনায় পড়বেন না। বিবেচনায় ভোট দিন।

৩. ভোট দেওয়ার পর ভোটকক্ষের বাইরে এসে অন্যদেরকেও ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন।

৪. ভোট দেওয়ার জন্য যথেষ্ট সময় নিন। তাড়াহুড়া করে ভোট দিলে ভুল হতে পারে।

৫. ভোট দিতে যাওয়ার সময় ভোটার নম্বর বা ভোটার আইডি কার্ড সঙ্গে নিতে ভুলবেন না।

৬. ভোটকেন্দ্রে প্রবেশের সময় অবশ্যই মাস্ক পরবেন।

৭. ভোটকেন্দ্রের কর্মকর্তারা নির্দেশাবলী মেনে চলবেন।


সম্পর্কিত নিউজ