{{ news.section.title }}
আরো এক মন্ত্রীর নাম ঘোষণা করলেন জামায়াত আমীর!
- Author, জাগরণ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ছাত্র জনতার অভ্যুত্থান থেকে উঠে আসা ছাত্রনেতা নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছেন জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। আজ রবিবার বেলা ১১ টার দিকে রাজধানীর বাড্ডায় নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন জামায়াত ইসলামী আমির। ঘোষণা ১১ দলীয় জোটের ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী এলাকায় জামায়াত ও এনসিপি নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভায় এই দেওয়া হয়।
জামায়াত আমির বলেন, যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য। নাহিদ ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি। ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় অর্জিত হলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন। আমরা হাতে হাত ধরে একসঙ্গে কাজ করব। এই নাহিদ ইসলামরা আগামী দিনের বাংলাদেশ নামের জাহাজের ক্যাপ্টেন হিসেবে কাজ করবে। আর আমরা পেছনের সিটে প্যাসেঞ্জার হিসেবে থাকব। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরা নিয়ে যাবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, এখানে দুইজন প্রার্থী আছেন, দুইজনকে আপনারা চিনেন। নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠাও। এখানে আমি মার কাছে মাসির গল্প শোনাতে চাই না। আমার চাইতে নাহিদকে আপনারা ভালো চিনেন। কিন্তু এটা বলতে চাই, ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাহলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন, ইনশাআল্লাহ।