{{ news.section.title }}
আরো এক মন্ত্রীর নাম ঘোষণা করলেন জামায়াত আমীর
- Author, জাগরণ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ঢাকা-১৩ আসনের প্রার্থী আল্লামা মামুনুল হল বিজয়ী হলে মন্ত্রীত্ব পাবেন বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান।সোমবার ৯ ই ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার শেষ দিন ঢাকা ১৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হকের নির্বাচনী পথসভায় এ মন্তব্য করেন দলটির আমীর।
ডা.শফিকুর রহমান আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হক বিজয়ী হলে এলাকাবাসী একজন মর্যাদাবান মন্ত্রী পাবেন ইনশাআল্লাহ। সোমবার বেলা সোয়া ১টার দিকে মোহাম্মদপুরে নির্বাচনি জনসভায় তিনি এ প্রতিশ্রতি দেন।
তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। যেখানে দুর্নীতি ও চাঁদবাজি থাকবে না। ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, মামুনুল হক দেশের এক সাহসী কণ্ঠস্বর। তাকে সংসদে ও সরকারে রাখা সময়ের দাবি। এমন এক বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে মানুষের অধিকার ও ধর্মীয় মূল্যবোধ সুরক্ষিত থাকবে। অতীতে দেশের সম্পদ যেভাবে লুণ্ঠন করা হয়েছে, ইনসাফের সরকার গঠিত হলে তার পুনরাবৃত্তি হবে না এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে।
গতোকাল ঢাকা ১১ আসনের পথসভায় এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলামকেও মন্ত্রী বানানোর ঘোষণা দেন জামায়াত আমীর ড.শফিকুর রহমান।