যে কারনে নির্বাচন কমিশন ঘেরাওয়ের আল্টিমেটাম দিলো জামায়াত

যে কারনে নির্বাচন কমিশন ঘেরাওয়ের আল্টিমেটাম দিলো জামায়াত
  • Author, জাগরণ ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ।সকল দল ও প্রার্থীদের নিয়ে নেতাকর্মীরা যখন শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত ঠিক সেই সময় বাংলাদেশ জামায়াত ইসলামি ইসি ঘেরাওয়ের আল্টিমেটাম দিলো।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ করে গতোকাল ৭ই ফেব্রুয়ারি ইসি এক প্রজ্ঞাপন জারী করে।

রোববার রাতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করে ইসি। নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়— আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিম্নে বর্ণিত ব্যক্তিগণ ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ (চারশত) গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না মর্মে মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

এই প্রজ্ঞাপনের পরেই বিভিন্ন দলের নেতারা তা বাতিলের দাবী জানিয়ে আসছিলো। আজ দুপুর ২ ঘটিকার সময় বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে ইসির দেওয়া প্রজ্ঞাপন বাতিলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল করা না হলে জনগণকে সাথে নিয়ে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করা হবে।  একই দাবী জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম।এবং তিনিও ইসি ঘেরাওয়ের আল্টিমেটাম দেন।


সম্পর্কিত নিউজ