শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা

শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাত পোহালেই দেশে নির্বাচন সবাই নিজের দল নিয়ে এক সাথে কাজ করছে ঠিক সেই সময়ে এনসিপি কে বিদায় জানিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।যা বিএনপির জন্য এক বিরাট সু্যোগ।

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্তের প্রতিবাদে ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিনজন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনি কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

ঝালকাঠি-২ আসনের বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মনিরুল ইসলাম নুপুর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।


বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীরা হলেন— এনসিপির ঝালকাঠি সদর উপজেলার প্রধান সমন্বয়কারী মো. আজাদ রহমান, যুগ্ম সমন্বয়কারী বেলায়েত হোসেন এবং সদস্য আব্বাস উদ্দিন খান।যোগদানের বিষয়ে মো. আজাদ রহমান গণমাধ্যমকে বলেন, এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার কারণে আমরা বিএনপিতে যোগদান করেছি।

এদিকে এ বিষয়ে এনসিপি ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না গণমাধ্যমকে জানান, বিএনপিতে যোগদানকারী তিনজন এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত বছরের ১৩ জুলাইয়ের পর থেকে অনানুষ্ঠানিকভাবে তাদের পদ স্থগিত রাখা হয়েছিল। বর্তমানে এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটের কমিটি গঠন করা হবে। নতুন কমিটিগুলোতে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি বলেও তিনি জানান।


সম্পর্কিত নিউজ