২০৮ আসন পেয়ে সরকার গঠনের পথে বিএনপি, জামায়াতের কতো?

২০৮ আসন পেয়ে সরকার গঠনের পথে বিএনপি, জামায়াতের কতো?
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আর মাত্র ৪৮ ঘন্টা, তারপরই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বৈরাচার হাসিনা পালানোর পরে দীর্ঘ দেড় যুগ পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রদানের সুযোগ পাচ্ছে।গতোকাল শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা শেষ সময়ের যাবতীয় প্রস্তুতি শেষ করতে যখন ব্যস্ত, ঠিক সেই সময় একাধিক সংগঠন নির্বাচনের ফলাফল নিয়ে প্রকাশ করেছে জরিপ।

গতোকাল এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ইএএসডি সারা দেশের ৩০০ আসন থেকে সংগ্রহ করা তথ্য নিয়েই জরিপ প্রকাশ করেছে।৪১৫০০ জন ভোটারের মতামতের ভিত্তিতে জরিপটিতে ৩০০ আসন কোন রাজনৈতিক দল কতোটি আসন পাবে, গণভোটে হ্যা ও না এর পক্ষে কতো শতাংশ ভোটার সহ আরো বেশকিছু তথ্য প্রকাশ করে। ইএএসডির জরিপ অনুযায়ী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ ২০৮ টি আসন পেয়ে এবার সরকার গঠন করবে।অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ টি আসন পেতে চলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী,  জাতীয় পার্টি ৩টি অন্যান্য দল ৪ টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭ টি আসন পেতে পারেন। জরিপে আরো জানানো হয় দেশের মোট ২২ টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে।

জরিপ অনুযায়ী, ৬৬ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী, যেখানে জামায়াতে ইসলামী পেয়েছে ১১ দশমিক ৯ শতাংশ সমর্থন। নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা আরও বেশি–৭১ দশমিক ১ শতাংশ।  ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার বলেন, আগে আওয়ামী লীগে ভোট দেওয়া ভোটারদের বড় একটি অংশ এবার পরিবর্তনের পক্ষে। তাদের মধ্যে ৮০ শতাংশ বিএনপিকে এবং ১৫ শতাংশ জামায়াতকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। জরিপে আরও বলা হয়, ৬৬ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, নির্বাচন শেষে বিএনপি জোট সরকার গঠন করতে সক্ষম হবে।শামীম হায়দার তালুকদার সোমবার কৃষিবিদ ইনস্টিটিউশনে ফলাফল জানান।

 ৬৮% উত্তরদাতা তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী দেখতে চান।জামায়াতের আমীর শফিকুর রহমানের পক্ষে ১৪%, আর নাহিদ ইসলামের পক্ষে মাত্র ২% ভোটার মত দিয়েছেন। নারী ও তরুণ ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রবল।এছাড়া ১৮–৩০ বছর বয়সী তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল ৩৭.২%। নারী ভোটারদের ৭১.১% বিএনপিকে পছন্দ করেন বলে জরিপে উঠে এসেছে।পূর্বে আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের মধ্যে ৮০ শতাংশ এবার বিএনপিকে এবং ১৫ শতাংশ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জরিপে উঠে এসেছে।সরকার গঠন নিয়ে প্রত্যাশা সম্পর্কে জরিপে অংশগ্রহণকারী ৬৬ দশমিক ৪ শতাংশ মানুষ মনে করছেন, আসন্ন নির্বাচনের পর বিএনপি  নেতৃত্বাধীন জোট একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে  জয় পেতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির উপদেষ্টা ডা. কাজী সাইফউদ্দীন বেননূর। জরিপের ফলাফল উপস্থাপন করেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. শামীম হায়দার তালুকদার। এ ছাড়া প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেন, গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক বিশেষজ্ঞ এবং বাংলাদেশ নির্বাচন সংস্কার কমিশনের সাবেক সদস্য মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর শামসুল আলম সেলিম, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সহযোগী অধ্যাপক তৌফিক জোয়ার্দার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সোহাগ আওয়াল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ প্রফেসর ড. নাহরীন আই খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।


সম্পর্কিত নিউজ