জরিপে বিএনপিকে পিছে ফেললো জামায়াত, দেখুন কে পাচ্ছে কতো আসন

জরিপে বিএনপিকে পিছে ফেললো জামায়াত, দেখুন কে পাচ্ছে কতো আসন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আর মাত্র ৪৮, তারপরই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বৈরাচার হাসিনা পালানোর পরে দীর্ঘ দেড় যুগ পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রদানের সুযোগ পাচ্ছে।গতোকাল শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা শেষ সময়ের যাবতীয় প্রস্তুতি শেষ করতে যখন ব্যস্ত, ঠিক সেই সময় একাধিক সংগঠন নির্বাচনের ফলাফল নিয়ে প্রকাশ করেছে জরিপ।

রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসির (আইআইএলডি) জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। জরিপে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোট পাচ্ছে ৪৪.১ শতাংশ অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোট পেতে পারে ৪৩.৯ শতাংশ।জাতীয় পার্টি পাচ্ছে ১.৭% এবং ৬.৫ শতাংশ ভোটার এখনও সীদ্ধান্ত গ্রহণ করেননি কাকে ভোট দিবেন। ভোটের শতাংশের জামায়াত পিছিয়ে থাকলেও এই জরিপ বলছে আসন সংখ্যায় জামায়াত এগিয়ে থাকবে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি) গতোকাল ঢাকার পল্টনে একটি হোটেলে জরিপের ফলাফল তুলে ধরেন। তাদের এই জরিপে সহযোগিতা করেছে প্রজেকশন বিডি ও জাগরণ ফাউন্ডেশন।

সারা দেশের ৬৩ হাজার ১১৫ জন ভোটারের ওপর জরিপটি চালানো হয়েছে। এর মধ্যে ৩৬ হাজার ৬৩৪ জন পুরুষ, যা জরিপে অংশগ্রহণকারীদের ৫৭ দশমিক ৫৯ শতাংশ। আর ২৬ হাজার ৯৮১ জন নারী, যা জরিপে অংশগ্রহণকারীদের ৪২ দশমিক ৪১ শতাংশ। বয়সভিত্তিক হিসাবে, জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ২৭ দশমিক ৪৮ শতাংশ বা ১৭ হাজার ৪৮১ জনের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম। তিনি বলেন, গত ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৬ দিন এ জরিপ চালানো হয়েছে। আসনগুলোয় প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়া এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনী জোট নিশ্চিত হওয়ার পর এ জরিপ শুরু করা হয়।শফিউল আলম জানান দেশের ৩০০ আসনেই জরিপ চালানো হয়েছে।প্রতিটি আসন থেকে পাঁচ–ছয়টি করে ইউনিয়ন ও হোল্ডিং লটারির মাধ্যমে বাছাই করে জরিপ চালানো হয়।

জরিপের ফলাফলে দেখা গেছে, এতে অংশ নেওয়া ৯২ শতাংশ ভোটার ভোট দিতে চান। ৪ দশমিক ৪ শতাংশ বলেছেন, তাঁরা ভোট দিতে যাবেন না। আর ২ দশমিক ৫ শতাংশ এখনো কোনো সিদ্ধান্ত নেননি। জরিপে নিশ্চিতভাবে বলা হয়েছে জামায়াত জোট আসন পাবে ১০৫ টি, বিএনপি নিশ্চিতভাবে আসন পাবে ১০১ টি।জরিপের ফলাফলে ৭৫টি আসনে দুই জোটের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এর বাইরে ১৯টি আসনে অন্যান্য প্রার্থীরা জয় পেতে পারেন। গণভোট প্রসঙ্গে সংস্থাটি জানান, ৭৪.৯ শতাংশ ভোটার গণভোটের বিষয়ে অবগত এবং ভোটদানে অংশগ্রহণ করবেন।গণভোটের বিষয়ে সচেতন নন এমন সংখ্যা ২৫.২ শতাংশ।অংশগ্রহণকারীদের ৮৯ দশমিক ৬ শতাংশ বলেছেন, তাঁরা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে চান। আর ‘না’ ভোট দেবেন ৯ দশমিক ১ শতাংশ।


সম্পর্কিত নিউজ