নিজেকে ভোট দিতে পারবেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

নিজেকে ভোট দিতে পারবেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, MD Shafayet Ullah

রাত পোহালেই দেশে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন । এই নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে আলোচিত আসনগুলোর মধ্যে অন্যতম ঢাকা-৯ এবং ঢাকা-১৩। এর মধ্যে ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র লড়ছেন তরুণ চিকিৎসক তাসনিম জারা।

অন্যদিকে ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজের বিপরীতে লড়ছেন ১১দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। অথচ, আলোচিত প্রার্থী তাসমিন জারা ও ববি হাজ্জাজ নিজ নিজ আসনে ভোট দিতে পারবেন না। কারণ দুজনই ভিন্ন আসনের ভোটার হিসেবে নিবন্ধিত। এমন পরিস্থিতিতে দুই আসনের ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নিজ আসনের ভোটার না হওয়ায় প্রার্থীরাও কিছুটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে এয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য বলছে, প্রার্থী তাসনিম জারা ঢাকা-৯ আসনের ভোটারই নন। একইভাবে ঢাকা-১৩ আসনেরও ভোট নন সংশ্লিষ্ট আসনের প্রার্থী ববি হাজ্জাজ। তাই এই প্রার্থীরা নিজকে ভোট দিতে পারবেন না। ভিন্ন আসনে গিয়ে তারা অন্যকে ভোট দিতে হবে।


তাসমিন জারা ভোট দেবেন ঢাকা-১১ আসনে

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসমিন জারা ভোটার হিসেবে তালিকাভুক্ত আছেন ঢাকা-১১ আসনে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও ঢাকা-১১ আসনের ভোটার স্লিপ অ্যাপসে দেখা যায়, তার ভোটকেন্দ্র নম্বর ৮০। কেন্দ্রটির নাম প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (নিচতলা ও দ্বিতীয় তলা), যা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের খিলগাঁও বি জোন পূর্ব এলাকায় অবস্থিত। ফলে আইন অনুযায়ী তাকে সেখানেই ভোট দিতে হবে।

যদিও নির্বাচনি প্রচারণায় তাসমিন জারা নিজেকে ঢাকা-৯ আসনের ‘ঘরের মেয়ে’ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এলাকার মেয়ে হিসেবে সবার কাছে ভোট চেয়েছেন প্রচারণার সময়।

 

ববি হাজ্জাজ ভোট দেবেন ১৭ আসনে

এদিকে ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৩ নম্বর কেন্দ্র তার ভোটকেন্দ্র এবং তার ভোটার ক্রমিক নম্বর ৬৭৮২।

ফলে ঢাকা-১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাকেও নিজ নিবন্ধিত কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। নির্বাচনি আইন অনুযায়ী, একজন প্রার্থী যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারলেও ভোট দিতে হয় নিজের ভোটার তালিকাভুক্ত কেন্দ্রে। অন্য কোন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না।

 


সম্পর্কিত নিউজ