সর্বশেষ গোয়েন্দা রিপোর্ট: সরকার গঠনের পথে জামায়াত !দেখুন কোন আসনে কে জয় পাচ্ছে

সর্বশেষ গোয়েন্দা রিপোর্ট: সরকার গঠনের পথে জামায়াত !দেখুন কোন আসনে কে জয় পাচ্ছে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল। নির্বাচনের সাত দিন আগে থেকেই বিভিন্ন সংস্থা প্রকাশ করতে থাকে তাদের জরিপের ফলাফল। প্রকাশিত সকল সংস্থার ফলাফলে এখন পর্যন্ত বিএনপি সরকার গঠনে এগিয়ে থাকলেও একটিতে এগিয়ে ছিলো জামায়াত জোট।এবার আলোচনার তুঙ্গে সরকারি একটি গোয়েন্দা প্রতিবেদন, যেখানে আসনভিত্তিক রিপোর্ট সংগ্রহ করে বলা হয়েছে আসন্ন নির্বাচনে সর্বোচ্চ আসন পেতে চলেছে জামায়াত।

হঠাৎ করে জামায়াতের এভাবে এগিয়ে যাওয়ার পিছনে বিশ্লেষকরা জামায়াতের অভ্যন্তরীণ বিভাজন, ক্ষমতার পালাবদলের প্রত্যাশা, ইসলামপন্থী রাজনীতির পুনরুত্থান এবং মাঠপর্যায়ের সংগঠিত কাঠামোর দৃঢ়তাকেই এগিয়ে রাখছেন।দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনে উঠে এসেছে জামায়াত কতোগুলো আসন পেতে পারে সেই সংখ্যা।

দেশের আটটি বিভাগে মোট ১২৪টি আসনে জামায়াতের সরাসরি জয়ের সম্ভাবনা রয়েছে এবং জোটভিত্তিক আরো ১২টি আসনে জয়লাভের সুযোগ রয়েছে। অর্থাৎ জামায়াত-এনসিপি জোটের সম্ভাব্য প্রভাববলয় দাঁড়াতে পারে প্রায় ১৩৬টি আসন, যা জাতীয় সংসদের অর্ধেকের কাছাকাছি। তবে এই সংখ্যাগুলো সম্ভাব্যতা-চূড়ান্ত ফল নির্ভর করবে প্রশাসনিক নিরপেক্ষতা ও ভোটের দিনের বাস্তবতার ওপর।

ঢাকা বিভাগে ১৫ আসন জামায়াত পাবার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ঢাকা জেলার আটটি এবং বিভাগের অন্যান্য এলাকায় আরো সাতটি আসনে জামায়াতের শক্তিশালী অবস্থান দেখা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগে জামায়াতের আট আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় পাঁচটি এবং আশপাশে তিনটি আসনে শক্ত ভিত্তি রয়েছে।

খুলনা বিভাগে জামায়াত ২১ আসন পেতে পারে। এর মধ্যে খুলনা জেলার তিনটি ও বিভাগের অন্য জেলাগুলোতে ১৮টি আসনে সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগে জামায়াত ৯ আসন পেতে পারে। বরিশাল জেলায় তিনটি এবং আশপাশে ছয়টি পাবে দলটি। এখানে ভোটব্যাংক ছোট হলেও: পরিবারভিত্তিক ভোটিং; প্রভাবশালী স্থানীয় নেতৃত্ব; কম প্রতিদ্বন্দ্বিতার ফলে কম ব্যবধানে জয় সম্ভব।

রংপুর বিভাগে ২৪ আসন পেতে পারে জামায়াত। এর মধ্যে রংপুরে তিনটি বাকি ২১টি অন্য জেলায়। এ অঞ্চলকে বিশ্লেষকরা জামায়াতের ‘সারপ্রাইজ জোন’ বলছেন। কারণ, কৃষক ও নিম্ন-মধ্যবিত্ত ভোটারদের অসন্তোষ বিএনপি জোট শরিকদের ভোটের সম্মিলন; স্থানীয় প্রার্থীদের ব্যক্তিগত গ্রহণযোগ্যতায় এখানে বড় সংখ্যক আসন জয়ের সম্ভাবনা বাস্তবসম্মত কারণ মনে করা হচ্ছে।

রাজশাহী বিভাগে ২৪ আসন পেতে পারে জামায়াত। এর মধ্যে রাজশাহীতে দু’টি আর অন্য জেলাগুলোতে ২২টি। রাজশাহী ঐতিহ্যগতভাবে ইসলামপন্থী রাজনীতির জন্য উর্বর। সিলেট বিভাগে জামায়াত সাত আসন পেতে পারে। এর মধ্যে

সিলেটে দু’টি এবং অন্য জেলাগুলোতে পাঁচটি। প্রবাসী ভোট, ধর্মীয় পরিচিতি এবং স্থানীয় সামাজিক নেতৃত্ব এখানে বড় ফ্যাক্টর। তবে স্বতন্ত্র ও আঞ্চলিক প্রার্থীদের উপস্থিতি কিছু আসনে বিভাজন তৈরি করতে পারে।

চট্টগ্রাম বিভাগে জামায়াত ১৬ আসন পেতে পারে। এর মধ্যে চট্টগ্রামে ছয়টি বাকি জেলাগুলোতে ১০টি আসন পাওয়ার সম্ভাবনা। বর্তমান হিসাব অনুযায়ী ১২৪টি সরাসরি +এবং ১২টি জোটভিত্তিক নিয়ে মোট ১৩৬ টি আসনে প্রভাব বিস্তারের সম্ভাবনা জামায়াতে ইসলামীর জন্য একটি বড় রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে। অপরপাশে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি ১০৪ টির মতো আসন পাবে বলে উল্লেখ করা হয় এই গোয়েন্দা প্রতিবেদনে।


সম্পর্কিত নিউজ