নির্ভয়ে ভোট দিতে ভোটারদের আহ্বান সেনাপ্রধানের

নির্ভয়ে ভোট দিতে ভোটারদের আহ্বান সেনাপ্রধানের
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Md Ibrahim Sakib

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘ প্রস্তুতির পর দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে কি না-এ নিয়ে নানা আলোচনা ও প্রত্যাশার মধ্যে ভোটের দিন সকালে সরাসরি মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেনসেনাপ্রধান। তিনি বলেন, আজকের  দিনটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের। দীর্ঘ দেড় বছর ধরে এই দিনের জন্য অপেক্ষা করা হয়েছে এবং এখন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং  ভোটগ্রহণের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


সেনাপ্রধানের এমন বক্তব্য ভোটারদের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি জোরদার করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার বার্তা পাওয়ায় সাধারণ মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত হচ্ছেন। একই সঙ্গে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা ভোটের পরিবেশ সম্পর্কে জনগণকে ইতিবাচক ধারণা দিতে সহায়ক হচ্ছে।


জেনারেল ওয়াকার-উজ-জামান  জানান, তিনি সকাল থেকেই সারা দেশের পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং প্রাপ্ত তথ্যে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবেই এগোচ্ছে। তিনি ভোটারদের বাড়ি থেকে বের হয়ে নির্ভয়ে পোলিং স্টেশনে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে, সেনাপ্রধানের প্রকাশ্য আশ্বাস নির্বাচনের গ্রহণযোগ্যতা ও সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে কাজ করছে এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদ তৈরি করছে।


সম্পর্কিত নিউজ