{{ news.section.title }}
জানা গেলো হান্নান মাসউদের স্ত্রীর ওপর কারা হামলা করেছে
আজ সারা দেশে এক যুগে অনুষ্টিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন। নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর ভোটকেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে,
তিনি ফেসবুকে লিখেছেন, বিএনপির নেতাকর্মীরা তার ওপর লোহা রড দিয়ে হামলা করেছে এবং তার মোবাইল ফোন কেড়ে নিয়েছে। শ্যামলী সুলতানা জেদনীর পোস্টে আরও বলা হয়েছে, তাকে মারার ভিডিও ধারণের সময় তার মোবাইল ভেঙে ফেলা হয়েছে এবং তার দেবরকেও একত্রে মারছে।
এছাড়া প্রশাসনকে নিষ্ক্রিয় থাকার অভিযোগ তোলা হয়েছে।এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী (নোয়াখালী-৬ হাতিয়া) হান্নান মাসউদের স্ত্রীর ওপর ভোটকেন্দ্রে বিএনপির সন্ত্রাসীদের হামলা হয়েছে।
হামলার সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় রয়েছে।নাহিদ ইসলাম ভোটারদের পথে পথে কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার কথাও উল্লেখ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে আসছে ১১ দলীয় জোট।