{{ news.section.title }}
নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন এবং গণতন্ত্রের পুনরাগমন তিনি অনুভব করছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের কাট্টলি মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের যেকোনো সংকটময় ও দুর্যোগপূর্ণ সময়ে জনগণ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর আস্থা রেখেছে। সংকট মোকাবিলায় জনগণ সবসময় বিএনপির নেতৃত্বের প্রতি বিশ্বাস স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি অতীতে বহুবার দেশকে সংকট থেকে উত্তরণের পথ দেখিয়েছে। জনগণ আগামী দিনেও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায় এবং সরকার গঠনের প্রত্যাশা করছে। তিনি জানান, দেশের চলমান সমস্যাগুলো সমাধানে দলের চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনা দিয়েছেন, তা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই তারা কাজ করতে চান।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির মনোনয়নে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তিনি চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরের আংশিক এলাকা) আসনের ভোটার।