{{ news.section.title }}
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
নির্বাচন পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ধারনা করা হচ্ছে নির্বাচনের অভিযোগ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলবেন।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ও আলোচনা হবে। সকাল থেকেই শুনা যাচ্ছে ভোটে নানা কারচুপি হচ্ছে। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, বিকেল সাড়ে ৫টা ও রাত ১০টায়ও দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করা হবে।
আরাফাত জানান, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। এছাড়া নির্বাচন সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সমন্বয়ের জন্য বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।