ভোট দিতে গিয়ে না ফেরার দেশে আবু সাইদ

ভোট দিতে গিয়ে না ফেরার দেশে আবু সাইদ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, MD Shafayet Ullah

অনেক অপেক্ষার পর দেশে একটি সুষ্টু নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে সকলে ভোট দিতে যাচ্ছে। সবার মতো আবু সাইদ ও ভোট দিতে বাসদা থেকে বেরিয়ে ছিলো। কিন্তু তাঁর ভোট দেওয়া হল না। ভোট দেওয়ার আগেই তিনি না ফেরার দেশে চলে যান।

রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামে এক ভোটারের মৃত্যু হয়েছে। আজ  (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাই স্কুল কেন্দ্রে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পছন্দের প্রতীকে ভোট দেওয়ার প্রবল ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত ভোট না দিয়েই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো এই সচেতন নাগরিককে।

নিহত আবু সাঈদের ছেলে ফারহান ইশরাক গণমাধ্যমকে জানান, তাদের বর্তমান বাসা মুগদা মানিকনগর এলাকায় হলেও তার বাবা-মা আগে কাজলা এলাকায় থাকতেন এবং সেখানকার ভোটার ছিলেন। শারীরিক অসুস্থতা ও হার্টের সমস্যা থাকায় সকালে তার মা আবু সাঈদকে কেন্দ্রে যেতে বারণ করেছিলেন।

কিন্তু নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আগ্রহ থেকে তিনি সকালে মানিকনগরের বাসা থেকে দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাই স্কুল কেন্দ্রে যান। কেন্দ্রের চতুর্থ তলায় অবস্থিত বুথে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে ওঠার সময় তৃতীয় তলায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সে সময় তার স্ত্রী তাকে ধরে চতুর্থ তলায় ওঠান, কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শতরূপা কুন্ড ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন কেন্দ্রে ভোট দিতে এসে ওই ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে যে নিহত ব্যক্তি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন।

হাসপাতাল ও থানা কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ শুরু করেছে। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার যে অদম্য ইচ্ছা নিয়ে তিনি কেন্দ্রে এসেছিলেন, তা অপূর্ণই রয়ে গেল। এই ঘটনায় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে উপস্থিত অন্য ভোটার ও কর্মকর্তাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।তাঁর পরিবারে নেমে আসে শোকের ছায়া। 


সম্পর্কিত নিউজ