{{ news.section.title }}
ঢাকা-১৭ : ১৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান
এবারের নির্বাচনে সরকার কোন কারচুপির সুযোগ দেননি বলে জানা যায়। সবাই নির্বাচন নিয়ে সুন্দর মনত্বব্য করেছ। এবার যেন তারেক রহমান তাঁর জাদু দেখালেন। ঢাকা-১৭ আসনে ভোটের ১৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে ৯ হাজার ৯৬২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান পেয়েছেন ৯২২৮ ভোট।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল পাওয়া যায়। এদিন সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। অনুষ্ঠিত হয়েছে গণভোটও।
এবারের নির্বাচনে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসাহ-উদ্দীপনা নিয়েই আগামীর বাংলাদেশ পুনর্গঠনে ব্যালট পেপারে নিজেদের মতামত দিয়েছেন ভোটাররাএখন চুড়ান্ত ফলাফলের পালা।