৪৫ কেন্দ্রের ভোটে এগিয়ে ইশরাক হোসেন

৪৫ কেন্দ্রের ভোটে এগিয়ে ইশরাক হোসেন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সারা দিন ভোট প্রদানের পর এখন দেশের নির্বাচনের ফলাফল ঘোষনা দিচ্ছে বেসরকারী ভাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ৪৫টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে এগিয়ে রয়েছেন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি পেয়েছেন ৩৫ হাজার ২৭৫ ভোট। অন্যদিকে, ইশরাক হোসেনের নিকটবর্তী প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩২২ ভোট।

এছাড়াও, আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭৬৯ ভোট। আহম্মেদ আলী শেখ মাছ প্রতীকে পেয়েছেন ৬৫ ভোট, মো: আকতার হোসেন হারিকেন প্রতীকে পেয়েছেন ১১৪ ভোট, মো: ইনুস আলী আকন্দ ডাব প্রতীকে পেয়েছেন ১৫৭ ভোট এবং মো: ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৭২ ভোট।

এসব প্রার্থীদের মোট ভোটের ব্যবধান ১০ হাজার ৯৫৩। আগামীকাল সরকারি ভাবে চুড়ান্ত ফলাফল পাওয়া যাবে। এখন পর্যন্ত ইশরাক এগিয়ে আছে। 


সম্পর্কিত নিউজ