নির্বাচনের 'সরকারি ফলাফল' জানবেন যেভাবে?

নির্বাচনের 'সরকারি ফলাফল' জানবেন যেভাবে?
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংশ্লিষ্ট গণভোট শেষ হওয়ার পর এখন সবার দৃষ্টি সরকারি ফলাফলের দিকে। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পরপরই দেশব্যাপী ভোট গণনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রভিত্তিক গণনা শেষ হলে পর্যায়ক্রমে ফলাফল প্রকাশ করা হবে।

সরকারি ফলাফল জানতে হলে নির্বাচন কমিশনের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে জেলা, আসন ও কেন্দ্রভিত্তিক ফলাফল আলাদাভাবে দেখার সুযোগ রয়েছে। প্রার্থীদের প্রাপ্ত ভোট, মোট বৈধ ভোট, বাতিল ভোট এবং শতকরা হিসাবও প্রকাশ করা হয় একই প্ল্যাটফর্মে।

ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আসনের বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়। প্রাথমিক ফলাফল প্রকাশের পর তা পুনরায় যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কোনো অনিয়মের অভিযোগ এলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন বিশ্লেষকরা বলছেন, অনলাইন ফলাফল পদ্ধতির কারণে সাধারণ ভোটার ও প্রার্থীরা দ্রুত ও স্বচ্ছভাবে তথ্য জানতে পারছেন। সরকারি ওয়েবসাইট নিয়মিত রিফ্রেশ করলে সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে।

নির্বাচনের 'সরকারি ফলাফল জানতে  এখানে ক্লিক করুনঃ http://103.183.38.66:81/

চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের ঘোষণাকেই একমাত্র নির্ভরযোগ্য তথ্য হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।


সম্পর্কিত নিউজ