আপন ভাইকে হারিয়ে বিজয়ী হলেন জামাতের মোস্তাফিজুর

আপন ভাইকে হারিয়ে বিজয়ী হলেন জামাতের মোস্তাফিজুর
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আমাদের দেশে নির্বাচন একটি উৎসব আমেজে পালিত হয়। নির্বাচন কে ঘিরে কত রকমের ঘটনা ঘটে থাকে দেশে। এবার দেখা গেলো একই পরিবার থেকে আপন দুই ভাই নির্বাচন করেছে জামাত ও বিএনপির জোট থেকে।

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত ইসলামের দাড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট।

 মোস্তাফিজুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই আপন ভাই বিএনপির মো. আজিজুর রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। যা নিয়ে এলাকায় অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। 

জনগণ যাচাই করে নিয়েছে কে জন্য সব চেয়ে আপন।এই আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ লাখ ২২ হাজার ১৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৭৮৩ ও নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ৩৬২ জন।

 

 


সম্পর্কিত নিউজ